ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আঙ্গারদহা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান। ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শফিকুল জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, সরদার আবুল হোসেন, শেখ রবিউল ইসলাম,শেখ আব্দুল মান্নান, শেখ আশরাফ হোসেন, আবুল কালাম বিশ্বাস, আঃ হালিম বাগাতি, ফজলু রহমান মোড়ল, শেখ শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম মীর, জিয়াউর রহমান,দীন মোহাম্মদ বিশ্বাস,সবুজ হোসেন,ফরিদুর রহমান উজ্জ্বল , জাকির হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা মাওলানা সাইফুল্লাহ ইসলাম।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;