ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে নারায়ন মন্ডল (৩২) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কাজিরহুলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা এলাকায় মৃত কালিপদ মন্ডলের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী নারায়ন মন্ডল প্রতিদিনের ন্যায় ঘটনার দিন দুপুর সাড়ে বারোটায় বাড়ি থেকে তার কাজিরহুলা বিলে নিজ মৎস্য ঘেরে যাচ্ছিলো। এ সময় পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং বিকেলে স্থানীয় মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

;