ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

জয়পুরহাটে সরকারি কাজে বাধা, নাশকতা ও মানুষ হত্যার মামলায় ৬১ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ছিল। সেদিন হরতাল চলাকালে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পাঁচবিবি থানা ঘেরাও করে। সেখানে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ, গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও থানা ভাংচুর করেন। এ সময় তাদের নাশকতায় ৬ জন মারা গেলে পুলিশের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ থেকে ৮ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালের ৩ আগস্ট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২১২ জনের নামে চার্জশিট জমা দেয়। আজ চার্জশিটভুক্ত ৬১ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠিয়ে দেন।

;