ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ২৫ বছর নিখোঁজ সন্তানকে ফিরে পেলেন বাবা মা!

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় পাচুড়িয়া গ্রামের নজরুল ইসলাম ২৫ বছর নিখোঁজের পর ফিরে পেলেন তার বাবা-মা কে। সে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাচুড়িয়া এলাকার আলতাফ শেখের একমাত্র ছেলে। বুধবার সন্ধ্যায় খর্ণিয়া বাজারে বাস থেকে নামলে তাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়। নজরুল ইসলামের মাতা জরিনা বেগম জানান, ১৫ বছর পূর্বে আমার ছেলে তার দিনমজুর বাবার সাথে সাংসারিক অভাব অনটন নিয়ে ঝগড়া হয়।এক পর্যায়ে পিতার উপর অভিমান করে সে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। এরপর বহু খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় সেকি বেঁচে আছে নাকি মারা গেছে এ নিয়ে পরিবারের মধ্যে দারুন সংশয়ে ছিলাম। গত মাসে একটি মহিলা কন্ঠে ফোন দিয়ে বলল আপনার ছেলে নজরুল সৌদি আরবের দুবাইয়ে আছে,ভাল আছেন। পরে ভিডিও কলে যোগাযোগ হয় এবং ছেলেকে দেখে চিনতে পেরে নিশ্চিত হ‌ই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমি হারানো ধন মানিককে পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি।
কথা হয় ২৫ বছর নিরুদ্দেশ নজরুল ইসলামের সাথে। তিনি জানান,১৫ বছর বয়সে কোন এক দিনে বাবার সাথে ঝগড়া করে পালিয়ে প্রথমে খুলনা পরে রাজধানী ঢাকার গাবতলীতে একটি হোটেলে শ্রমিকের কাজ করতে থাকি। ২/৩ বছর কাজ করার পর পরিচয় হয় বাগেরহাট চিতলমারি এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ের সাথে। তাকে বিয়ে করে শ্বশুরের সহযোগিতায় আমাকে পাঠিয়ে দেয় সৌদি আরবের দুবাইয়ে।ওখানে ফল বাগানে কাজ করে বেশ রোজগার করে আমার স্ত্রীকেও ওই দেশে নিয়ে যাই এবং দু’জনেই আয় করতে থাকি। শ্বশুর বাড়ির সকলেই জানেন আমার পরিবারে কেউ বেঁচে নেই। গত ২৫ বছরে মা বাবার সাথে কোন যোগাযোগ না থাকায় এ বছরে আমার স্ত্রীকে সব ঘটনা খুলে বলি এবং বাড়ির পূর্নাঙ্গ ঠিকানা বলি। ওই ঠিকানা অনুযায়ী আমার স্ত্রী বাবা মায়ের সাথে যোগাযোগ করেন। এরপর বিদেশ থেকে ঢাকায় এসে সরাসরি আমার গ্রামের বাড়ি পাচুড়িয়ায় চলে আসি। নিখোঁজ নজরুল ইসলামের বাড়িতে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;