ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার খর্ণিয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া এলাকার নুর মোহাম্মদ শেখের ছেলে এক সন্তানের জনক জিয়াউর রহমান ঘটনার দিন সকালে খর্ণিয়া বাজার¯’ জনৈক মজিদের দোকানের সামনে একটি তাল গাছে তাল কাটতে উঠে। এ সময় অসাবধানতা বশত পা পিছলে নিচের পাকা রাস্তার উপর পড়ে জিয়াউর রহমানের কান দিয়ে প্রচুর রক্তক্ষরনে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এরপর মাগরিব নামাজ বাদ ভদ্রদিয়া জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

;