সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ইকো (ECHO)বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমানে ক্ষতিগ্রস্থ ১১৫ টি পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের গোলাবদহ, মুড়াবুনিয়া, বরাতিয়া ও মনোহরপুর গ্রামে এ শাড়ি বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম মালী, ফজর আলী, জাকির হোসেন প্রমুখ।