হাসান নিলয়
চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ছানোয়ার হোসেন(৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কের মনোহরপুর শিমুলতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ছানোয়ার হোসেন উপজেলার কালা গ্রামের বদর উদ্দিনের ছেলে।তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) বিকালে পাওয়ার টিলার যোগে গরু বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে শিয়াল মারী পশুহাটে ছানোয়ার ও তার সঙ্গীরা যাচ্ছিলেন।পথিমধ্যে মনোহরপুর শিমুল তলা নামক স্থানে পৌঁছালে দর্শনা দিক থেকে আসা একটি আলম সাধু গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে,এসময় ছানোয়ার ছিটকে রাস্তায় পড়ে পাওয়ার টিলারে চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে এবিষয়ে আপত্তি না থাকায় লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।