বিশেষ প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ঐতিহ্যবাহী মিতালী যুব সংঘের মতবিনিময় সভায় আহবায়ক গঠন করা হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় মিতালী যুব সংঘ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় ও ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
মিতালী যুব সংঘের আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ এর সন্চালনায় মত বিনিময় সভায় যুগ্ম আহবায়ক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আরমান আলী ,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর,৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান আলী হেলা, সেনেরহুদা গ্রামের সূধী আব্দুর রহীম, প্রাক্তন শিক্ষক জনাব শাহাবুদ্দিন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, খলিলুর রহমান, প্রাক্তন পোস্টমাস্টার আব্দুস সামাদ,সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম।সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক।এছাড়া উপস্থিত ছিলেন সেনেরহুদা মিতালী যুব সংঘের প্রাক্তন সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় আহবায়ক কমিটির সদস্য হিসাবে মোহাম্মদ মহিউদ্দীন. মোঃ আশরাফুল হক,ফয়সাল মাহাতাব মানিক,জামাল উদ্দীন,রফিকুল ইসলাম,আবদুল হাই,সাইফুল ইসলাম,সাহজাহান সজল,সোহেল রানা,আবুবকর সিদ্দিক,মাহফুজুর রহমান রিপন ও রাসেল হোসেন মুন্না কে অন্তভুক্ত করা হয়।