ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে পা পিছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হাসান নিলয়ঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের রেলস্টেশন পাড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশু সোয়াইব হোসেন এর মৃত্যু হয়েছে।

রোববার(২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব হোসেন উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাকিল হোসেন এর একমাত্র ছেলে।
নিহত সোয়াইব হোসেন এর চাচা আনারুল ইসলাম জানায়,রোববার সকাল আনুমানিক ১০ টায় বাড়ির পাশে বাবর আলী মিয়ার পুকুরের পাড়ে হাটতে গিয়ে হঠাৎ পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায় সোয়াইব।

এতে মূহুর্তের মধ্যেই পুকুরের পানির তলদেশ ডুবে যায় সে।
পরে সকাল সাড়ে ১১ টায় নিহত শিশুপুত্র সোয়াইব হোসেন এর মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা জানায়,পুকুরের পাড় পিচ্ছিল হওয়ায় সোয়াইব পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায়।
এসময় পুকুরের আশেপাশে কেও না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি।পরে মৃতদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।

;