ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কেরু চিনিকলে ৫ নং ইউনিটে চলতি মৌসুমের আখ রোপন উদ্বোধন

হাসান নিলয়ঃ

‘রোপণ পদ্ধতিতে আখ চাষ,অধিক ফলন অধিক লাভ’ ও আখের সাথে সাথী ফসলের চাষ,সুখে থাকবো বারো মাস’ এই প্রতিপাদ্যে জীবননগর উপজেলার উথলীতে ২০২৪-২৫ রোপণ মৌসুমের আখ রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উথলী বাসস্ট্যান্ডের নিকট কেরু এ্যান্ড কোং এর ৫ নং ইউনিটের আওতায় ইক্ষু চাষি শামিম হোসাইনের বীজ তলায় দেড় একর জমিতে আখ রোপণের শুভ উদ্বোধন করা হয়।৫ নং ইউনিটের সিডিএ সাকী মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এ আখ রোপণ উদ্বোধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠানের প্রধান (টিএস) ড.জেবুন নাহার ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন,সিডিএ রানা,সাহেব আলী,মাইনুল ইসলাম,আখ চাষি আবজালুর রহমান ধীরু,ইউনুচ আলী,রাশেদুল ইসলাম, সুজন হোসেন, আজিজুল হক, চান্দু সহ অনেকে।

;