ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মিতালী যুব সংঘ সেনেরহুদার সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক

জীবননগরের  উথলী ইউনিয়নের মিতালী যুব সংঘ সেনেরহুদার কার্য্যনির্বাহী  কমিটির  একটি  সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার রাত ৯ টায় উথলী প্রেসক্লাব এর হল রুমে এ  সভা অনুষ্ঠিত হয়। মিতালী যুব সংঘ সেনেরহুদার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী যুব সংঘ সেনেরহুদার প্রধান উপদেষ্টা উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আবুল কালাম আজাদ।এসময় তিনি বলেন,মানবিক ও সামাজিক কল্যাণে যুব সংঘের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তিনি ক্লাবের নানাবিধ বিষয় নিয়ে সদস্যদের সাথে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মিতালী যুব সংঘ সেনেরহুদার সহ সভাপতি সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক,সাধারণ সম্পাদক উথলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরমান আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ শাজাহান আলী সজল,প্রচার সম্পাদক ফারুক হোসেন তুষার,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম  প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;