ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও উপ-হাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠক করেছেন।

আজ (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়কসহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের ২ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;