এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।
(১৬ আগস্ট শনিবার) বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সদস্য বজলুর রশিদ সুইট, বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন সরদার, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন প্রমুখ।