ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরের সেনেরহুদা গ্রামে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।

আবু বকর সিদ্দিক:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে সিরাতুন্নবী(সা:)মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫ টায় সেনেরহুদা বাইতুল আমান জামে মসজিদে প্রাঙ্গণে এ সিরাতুন্নবী(সা:)মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মহিউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির আয়কর আইনজীবী মো: রুহুল আমীন,বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী জীবননগর থানা শাখার আমির মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।

সিরাতুন্নবী(সা:)মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ঠ ইসলামী বক্তা মাওলানা হাসান আল মামুন লাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক,মাওলানা আরিফুল ইসলাম ও স্থানীয় ওলামায়ে কেরাম।

সিরাতুন্নবী মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা হাসান আল মামুন লাল।

;