খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নে সামাজিক সংগঠন সূর্য সমাজ এর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে ইউনিয়নের কাঁঠালিয়া-বারুইকাঠি শ্রী শ্রী বঙ্গেয়মাতা সেবা আশ্রম ও বিদ্যাবীথি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ কুমার মন্ডল । উদ্বোধন পরবর্তী তিনি বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জনজীবন যেভাবে বিপর্যস্ত হ”েছ তা রুখতে আমাদের সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গেয়মাতা সেবা আশ্রমের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন কুমার মল্লিক, ডাঃ সুশিল বিশ্বাস, সৌমেন সরকার, সমাজসেবক সুদীপ্ত মণ্ডল, দিপংকর রায়, মিঠুন রায়, প্রবীর রায়, বাপ্পি মন্ডল, মহিম মন্ডল, সৌমিত্র রায়, সুমন মন্ডল, নয়ন মন্ডল প্রমুখ।
ডুমুরিয়ায় মাগুরখালীতে সামাজিক সংগঠন সূর্য সমাজ এর উদ্যোগে বৃক্ষ রোপণ
প্রকাশ : ১৬ জুলাই, ২০২৩ ৭:৪১ : পূর্বাহ্ণ |
বিভাগ : খুলনা বিভাগের খবর