সংবাদদাতা
জীবননগরের সীমান্ত ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গোয়ালপাড়া গ্রামে সিরাজ মিয়ার বাড়ির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নাম্বার সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, সহ-সভাপতি বিপ্লব রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টিটু, ২নং ওয়াড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি শহীদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মোল্লা প্রমুখ।