ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সুদে মহাজনের টাকা দিতে নিষেধ করার মিথ্যা অপবাদে প্রতিপক্ষের ইটের আঘাতে জখম হয়েছে সোহাগ গাজী (২২) নামে এক যুবক। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর এলাকায়। এ ঘটনায় আহত সোহাগ গাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর এলাকার রাফিদ হাসান ও পিয়াস এক‌ই এলাকায় রুপায়ন সাহার নিকট পাওনা টাকা চা‌ওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রুপায়ন টাকা না দেওয়ার জন্য সোহাগ কে সন্দেহ মুলক মিথ্যা অপবাদ দেয় তারা। তার‌ই জের ধরে ঘটনার দিন ১৩ অক্টোবর বিকেলে রঘুনাথপুর বাজারে সোহাগ গাজীর উপর অতর্কিত ভাবে রাফিদ ও পিয়াস ইট দিয়ে হামলা চালায়। এতে সোহাগের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্লিনিকে ও পরে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;