জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর চাকুরী হতে অবসরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।”শুভ হোক আপনাদের অবসর জীবনের চলার পথ” এই প্রতিপাদ্যে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকসেদুল হাসান,জামাল উদ্দীন ও অফিস সহায়ক মতিয়ার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের প্রধান শিক্ষাক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরক, উপজেলা ছাত্র দলের আহবায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য নাজমুল হুসাইন, অভিভাবক সদস্য ও জীবননগর সাংবাদিক সাধারন সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, উথলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান -২ আরমান আলী। অনুষ্ঠানে সুধী , অভিভাবক সদস্য ,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীগন উপস্থিত ছিলেন।।