ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার ফুটপাতে শীতের কাপড় বিক্রির হিড়িক চোখে পড়ে নিম্ন আয়ের মানুষের !

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
সারা দেশে ঋতু পরিবর্তনের হাওয়া লেগেছে এসেছে শীতের মৌসুম। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে বদলে যাচ্ছে রাতের তাপমাত্রা। ভোরে কুয়াশার সঙ্গে শীতের আবহাওয়া বেশ আঁচ করা যাচ্ছে। এরই মধ্যে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছে ডুমুরিয়ার ফুটপাতগুলোতে। সোমবার  উপজেলার একাধিক বাজার এলাকায় ফুটপাত গুলোতে দেখা গেল গরম কাপড় কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষেরা। ডুমুরিয়া সদর বাজার,খর্নিয়া বাজার,কাঁঠালতলা বাজার,চুকনগর বাজার, আঠারো মাইল বাজার,শাহপুর বাজার,আশরাফপুর বাজার ঘুরে জানাগেছে, ডুমুরিয়ার বড় বড় মার্কেট ও শপিংমলে শীতের কাপড়ের দাম বেশি থাকায় নিম্ন আয়ের মানুষ  শীতের কাপড় কিনতে ভিড় করে রাস্তার ফুটপাত দোকান গুলোতে। ফুটপাতে গরম কাপড় কিনতে আসা আসাদুল মোড়ল নামে এক ক্রেতা জানান, এখন দেশের যে অবস্থা, জিনিসপত্রের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। আগে দেখা গেছে,যাদের একটু উপার্জন কম ছিলো, তারা ফুটপাতের দোকান গুলোতে এসে পছন্দের কেনাকাটা করতেন। বর্তমানে শুধু নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরাই নয় মধ্যবিত্ত পরিবারের লোকজনও ফুটপাতের দোকান গুলোয় ভিড় জমাচ্ছেন। মটর সাইকেল গ্যারেজ মালিক নুর ইসলাম , জানান আমি একটা সময়ে মার্কেট থেকেই শীতের জামা কাপড় কিনতাম। কিন্তু দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে এখন আর অর্থনৈতিক ভাবে পেরে উঠতে পারছি না। এজন্য ফুটপাত থেকে কম দামে শীতের কাপড় কিনতে চলে এসেছি। এখানে মার্কেটের হাজার টাকার জামা কাপড় ৫০০ থেকে ৬০০ টাকায় কিনতে পাওয়া যায়।
খর্নিয়া বাজারের পোশাকাদি বিক্রেতা লক্ষি বস্তালয়ের মালিক মুকুন্দ পসারি জানায়, গত বছরের তুলনায় এবার তেমন বিক্রি হচ্ছে না শীত যত পড়বে  কম্বল বিক্রির চাহিদাও বাড়বে।
ব্যবসায়ী আরো জানান, আমাদের এখানে ১৫০০ টাকা থেকে শুরু করে ৬০০০/ ১০’০০০ টাকা দামের কম্বল রয়েছে । তাছাড়াও অনেক কম দামের পোশাকাদি রয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করছি। মার্কেট ও শপিংমলের থেকে এখানে দাম কম থাকায় বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত লোকেরা এখানে কিনতে আসছে। তবে সব মিলিয়ে ফুটপাতের দোকানিদের বেচাবিক্রি তুলনা মুলক বেশি।

;