ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলীতে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত:

প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু কে জয়ী করতে জীবননগর উপজেলার উথলীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ নভেম্বর) সন্ধ্যায় উথলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উথলী ফার্মগেট পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক জহুরুল হক ঝন্টু। ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিনারুল হক জান্টুর সভাপতিত্বে ও যুবদলের নেতা রুবেল আহম্মেদ সায়েদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম,কৃষক দলের নেতা মাহমুদুল হাসান দিবাশীষ, বিশ্বাস,১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,উথলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক,মহিলা দলের নেত্রী আনজুরা বেগম সহ অনেকে। এসময় বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ধানের শীষ বাবু খাঁন কে সংসদ সদস্য নির্বাচিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।তিনি একজন কেন্দ্রীয় নেতা ও বিজিএমইএর নির্বাচিত সভাপতি। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন এবং এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। নির্বাচনী মতবিনিময় সভায় ১ নং ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান হাবু,ডা.ওয়াহেদ,১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ হোসেন, সেক্রেটারি সোহেল রানা,যুবদল নেতা রনি,শিপলু,তোতা,আরিফুল, আরেফিন, আশরাফুল সহ ১ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;