ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট উপহার দেয়া হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারের মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জয়পুরহাট সদর শাখা আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অবসর নিয়েছেন। ১০ বছরে ২২ জন শিক্ষক অবসর নেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাদেরকে ক্রেস্টসহ বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিম উল ফারুক ডলার, আইন সম্পাদক এমদাদ চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জয়পুরহাট সদর শাখা সভাপতি মাহফুজুর রহমান তালুকদার, নির্বাহী সভাপতি আনোয়ারুল ইসলাম মাসুদ,সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ গনিসহ প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;