ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ব্যাপক হতাহতের আশঙ্কা,১৮ জনের মৃতদেহ উদ্ধার

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রেগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বুধবার একটি যাত্রীবাহি জেট বিমান ও সামরিক বাহিনীর অপর একটি হেলিকপ্টার ব্ল্যাক হকের মধ্যে সংঘর্ষ হয়েছে, খবর এএফপি, এনডিটিভি।

মধ্যাকাশে হেলিকপ্টারের সাথে ধাক্কা লাগার পর কানসাস ছেড়ে আসা জেট বিমানটি ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে পতিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে দেশটির একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দ্বিখণ্ডিত ওই বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিরিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে এখনও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক কোনো তথ্য অফিশিয়ালি জানানো হয়নি। তবে শিঘ্রই এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে-৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ইতিমোধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রেখেছে।

দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ভয়াবহ’ ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবিহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মার্কিন সেনাবাহিনী কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনার সাথে সম্পৃক্ত। ফেডারেল এভিয়েশন প্রশাসন আরো বলছে, পিএসএ’র জেটটি কানসাসের উইচিটা থেকে আসছিল। আমেরিকার এয়ারলাইনস এর ওয়েবসাইট সূত্রে জানা গেছে যে, বিমানটি ৬৫ জনের বেশি যাত্রী বহন করতে পারে।

;