ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার মাছ ব্যবসায়ী সূর্যকান্ত গাইন নৌকার উপর তৈরী প্রধানমন্ত্রীর মূরাল উপহার দিতে চান

এম,সেলিম আবেদ, ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।
নাম সূর্য্যকান্ত গাইন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের হরিপদ গাইনের ছেলে। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য তার একটি মুর‌্যাল তৈরি করেছেন। বড় ই”ছা আছে ম্যুরালটি তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। এজন্য গত ২৫ জুন সপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদ্মা সেতুর স্বপ্ন দ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর আব¶ ম্যুরাল উপহার দেয়ার চেষ্টা করেন। কিš‘ নিরাপত্তার বলয় ভেঙে তিনি সেটা পারেনি। তাই এবার তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে মুর‌্যালটি উপহার দিতে চান। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হস্ত¶েপ কামনা করেছেন। তিনি জানান, ৩বছর যাবৎ তার ব্যবসা থেকে কিছু সঞ্চিত অর্থ এবং সর্বশেষ একটি গরু বিক্রির টাকায় ম্যুরালটি তিনি নির্মাণ করিয়েছেন। সাত ফুট লম্বা, দুই ফুট চওড়া একটি কাঠের নির্মিত নৌকার উপর ফাইবার গ্লাস দিয়ে প্রায় দুই ফুট উ”চতার ম্যুরালটি তৈরী করাতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে তার। এব্যাপারে বরাতিয়া গ্রামের বিধান বিশ্বাস বলেন, প্রায় শতাধিক লোক নিয়ে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। কিš‘ নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা পৌছুতে পারিনি। তাই আমরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে নৌকার উপর তৈরি প্রধানমন্ত্রীর ম্যুরালটি উপহার দিতে চাই।

;