ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান দিদার’র মৃত্যুতে শোকের মাতম

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ৩ বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার(৫৮) খুলনার মিছিলে আকষ্মিক ভাবে হ্নদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহে অইন্নাইলাইহে রাজিউন)। তার এ মৃত্যুতে শোকের মাতম বইছে। জানা গেছে, ইজরাইলী গণহত্যার প্রতিবাদে খুলনা নগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে ডুমুরিয়া’র খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ মিছিলের মধ্যেই ঢলে পড়েন। দলীয় কর্মীরা দ্রুত তাকে খুলনার একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেখ দিদারুল হোসেন দিদার ঢাকায় চলচিত্র ব্যবসা ছেড়ে ওই ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসেন’র পদাঙ্ক অনুসরণ করে বিগত ২০১১ সালে অনুষ্ঠিত দেশব্যাপি ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। সেই থেকে তিনি পরপর ৩ টার্ম খর্ণিয়া ইউপি চেয়ারম্যান রয়েছেন। অত্যন্ত ধৈর্যশীল, সদালাপী-মৃদুভাষী দিদার সকল দল-মতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। শেখ দিদার দেশের একজন জনপ্রিয় চলচিত্র প্রয়োজক ও পরিচালক ছিলেন। তিনি ‘বিক্ষোভ’ ‘ঝড়’ ‘মহড়া’র মতো নামকরা চলচিত্র প্রযোজনা করেছেন। এছাড়া ‘বিপদজনক’ চলচিত্রটি পরিচালনাও করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই, দুই বোন-সহ অসংখ্য আত্মীয়-¯^জন, গুনগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রানাই মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

;