ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা সেনেরহুদায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাসেল হোসেন মুন্না

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার সময় মাদ্রাসার হল রুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাতা আবুল কালাম আজাদ। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি হিসেবে সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাস,মাদ্রাসার সহ সুপার ফয়জুল আহমেদ, শিক্ষক মেহেদী হাসান, মাওলানা সানোয়ার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আব্দুস সামাদ, অবসরপ্রাপ্ত কেরু কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,সেনেরহুদা গ্রামের সমাজ সেবক নুরুলহুদা,কালবেলা পত্রিকার জীবননগর প্রতিনিধি হাফেজ আবুবক্কর সিদ্দিক, কমিটির অভিভাবক সদস্য,আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সুধী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শরিফুল ইসলাম ও সঞ্চালানা করেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, একজন শিক্ষক আর একজন ছাত্রের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ভালোবাসা।সে ভালোবাসার জায়াগ দিক থেকে ছাত্র এবং শিক্ষক কে উভয় কে সচেতন থাকতে পারলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব।
সমাবেশে সভাপতি’র বক্তব্যে মোহাম্মদ আবদুল্লাহ বলেন,মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিয়মিত প্রতিষ্ঠান মনিটরিং, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্য সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব।

;