ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনা ডুমুরিয়ার খর্নিয়ায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ।

ডুমুরিয়া, খুলনা, সংবাদদাতা।
খুলনার ডুমুরিয়ায় শেখ হাসিনার পক্ষ হতে পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে খর্নিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গত বুধবার (৬ জুলাই) সকালে এ চাল বিতরণ করা হয়েছে। এসময় বিনামুল্যে ১৭ হাজার ৪ শত ৭০ কেজি চাউল ১৭৪৭ জনকে জনপ্রতি ১০ কেজি করে চাউল পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়। খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেকমত আলী, ইউপি সদস্য শেখ হজরত আলী, মোজাফফর মোল্লা, আবুল কাশেম মোল্লা, আঃ হালিম সরদার, শেখ মহাসিন হোসেন, মোক্তার হোসেন মোড়ল, শেখ রবিউল ইসলাম,লূৎফর রহমান, সন্জয় মল্লিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

;