এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ফরিদুল ইসলাম (৫১) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার উপজেলার নসরতপুর কলেজ পাড়ার মৃত সাহের আলী খানের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ফরিদুল ইসলাম নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।