ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ জুন মঙ্গলবার ) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এতে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন চাঁন, সেক্রেটারি মো. শাহাদত হোসেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রেজাউল করিম বাদশা, মো. সহিদ-উন-নবী সালাম, আবিদুর রহমান সোহেল, ইকবাল হোসেন, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা ও হাবিবুর রহমান রশিদ সন্ধান।

সভা সঞ্চালনা করেন ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম। যুব রেড ক্রিসেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বগুড়ার যুব ও স্বেচ্ছাসেবক প্রধান মো. রায়হান খন্দকার।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ড সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন এবং সংগঠনের নীতি ও লক্ষ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বগুড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।

;