ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদিঘীর ছাতিয়ানগ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর জানাজা অনুষ্টিত।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া প্রতিনিধি :
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর জানাজা হারদাম গ্রামে অনুষ্টিত।

বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (৭০) ইন্তেকাল করিয়াছেন।
২৫ জানুয়ারি , বুধবার বাদ যোহর মরহুমের জানাজার নামাজ নিজ হারদাম গ্রামে অনুষ্টিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছার আলীর প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান করেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার। এছাড়াও সঙ্গে ছিলেন আদমদিঘী থানা অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল ইসলাম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ, পি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হক (আবু)।
আদমদিঘী থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছার আলীর প্রতি গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আদমদিঘী থানা কমান্ডার সহ ছাতিয়ানগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, স্হানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ অনেকে

বীর মুক্তিযোদ্ধা আনছার আলী বেশ কিছু দিন কিডনি সমস্যায় ভুগতেছিলেন। তিনি মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭০), মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তান, নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

জানাজা নামাজ শেষে মরহুমের লাশ তার রাষ্ট্রীয় মর্যাদায় তার হারদাম গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

;