ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে টাস্কফোর্সের অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ জাল জব্দ, দুজনকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জাল জব্দ করা হয়েছে এবং দুজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে জীবননগর বাজার এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পরে হেলিপোর্ট মাঠে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ, বিজিবি ও পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) জানান, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। ১০০ কেজি কারেন্ট জাল ও ১২৮ কেজি চায়না দুয়ারি জাল জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;