ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

৩ দিন ধরে মাইক্রোবাসেই গণধর্ষণ

কক্সবাজারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে বিভিন্ন স্থানে তিনদিন ধরে ‘দলবদ্ধ হয়ে ধর্ষণের’ অভিযোগে ঈদগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাইক্রোবাসটির চালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, গত ৩০শে জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনায় ৪ জনকে আসামি করে কিশোরীর নানার দায়ের এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার মো. ইদ্রিসের ছেলে জাফর আলম ওরফে খোরশেদ (৫৫) এবং ইসলামাবাদ ইউনিয়নের আলিয়াবাদ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে আহম্মদ উল্লাহ (২৬)। এদের মধ্যে আহম্মদ উল্লাহ মাইক্রোবাসটির চালক এবং জাফর আলম ওরফে খোরশেদ ঈদগাঁও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক।

মামলার অন্য আসামিরা হলো- ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরঘোনা এলাকার ছাব্বির আহাম্মেদের ছেলে জালাল ওরফে টুক্কুইল্ল্যা (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম (৪০)।

এজাহারের বরাতে ওসি আবদুল হালিম বলেন, গত ২৮শে জানুয়ারি বিকালে ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী এলাকার এক বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে স্থানীয় ধলঘাট এলাকার স্থানীয় একটি লন্ড্রি দোকানের সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে ৩ জন লোক ওই কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এ সময় সে চিৎকার করার চেষ্টা করে।  অপহরণকারীরা তার মুখে স্কচটেপ লাগিয়ে দেয়।

সুত্রঃ মানবজমিন

;