ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম
উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সুপার অত্র জেলার তিনজন কনস্টেবলকে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

;