ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ ২ যুবক গ্রেপ্তার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘিতে ৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বদলগাছীর চকনরসিংহ গ্রামের হাসেম ওরফে হাসিমের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩১) ও জয়পুরহাটের আক্কেলপুরের দেওড়া গ্রামের মৃত বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩১)।

(১ আগস্ট শুক্রবার) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পরআদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাইলো সড়ক থেকে দমদমা যাওয়ার পথে মুরগির খামার এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম সজীবকে গ্রেপ্তার এবং তার কাছে থেকে ৬৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে ওই দিন থানার এসআই ফেরদৌস আলী উপজেলার শাঁওইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুজিত চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করেছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;