ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘিতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ(৫ আগস্ট মঙ্গলবার) বেলা বিকাল ৪টায় র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

উক্ত অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।

বর্ষপূর্তির র‌্যালি ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল ও কৃষকদলের পাঁচ শতাধীক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে ভারতে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের ঐক্য অটুট রেখে আওয়ামী ফ্যাসিষ্টদের ষড়যন্ত্র ও সকল অপকর্ম রুখতে হবে। সেই সাথে পুলিশ-প্রশাসনের মধ্যেও ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নিয়োগপ্রাপ্ত অসংখ্য লোকজন রয়েছে। বক্তারা তাদের হুশিয়ারি দেন।

;