ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনা আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গতকাল (১৯ ডিসেম্বর ) দর্শনা বাসষ্টান্ড সংলগ্ন আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য  আলহাজ মোহাম্মদ আলী আজগার টগর। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু,দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান,চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু ও  দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হা্ন্নান। প্রাথমিক ভাবে  ৮০ লক্ষ টাকায় একতলা একাডেমিক ভবন নির্মিত হবে বলে জানা গেছে।সংসদ সদস্য টগর বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়ের প্রাচীর নির্মার্নের জন্য সহযোগিতার সিদ্ধান্ত জানান । উথলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম  অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ছিলেন।

মনিরুল ইসলাম প্রধান প্রতিবেদক

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;