খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি মাদকদ্রব্য (আইস) উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এ মাদকদ্রব্যের চালান আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন সকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতক্ষিরা থেকে ছেড়ে আসা খুলনাগামী ঢাকা মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর একটি যাত্রীবাহী বাসকে তল্লাশি করা হয়। এ সময় বাসের ব·ের ভিতর থেকে একটি ব্যাগে থাকা ২কেজি মাদকদ্রব্য আইস উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবির হোসেন।এ সময় বাসের চালক বিল্লাল হোসেন শেখ (৪০), হেলপার সুকুমার অধিকারী (৩৬) ও বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।