ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ায় সাপের বিষসহ ২জন গ্রেফতার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় ৫টি কাঁচের পাত্রের থেকে ৪২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ ২জন গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ জন আসামী গ্রেফতার।

(৫ সেপ্টেম্বর শুক্রবার ) বিকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ডিবি, বগুড়া ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডলপাড়া, শহীদ নগরস্থ জনৈক আঃ রউফের বসতবাড়ী হতে এস.এম.এ ফেরদৌস (৭৩), পিতা মৃত আঃ মজিদ, সাং ঠনঠনিয়া (মন্ডল পাড়া) ও মোঃ রমজান আলী (৫৬), পিতা মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং গোহাইল সূত্রাপুর, থানা ও জেলা-বগুড়াদ্বয়কে আটক করে।
আটককৃতদের হেফাজত থেকে ১টি বড় কাগজের কার্টুনে ৫টি কাচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে। যাহার আর্ন্তজাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ মূল্যবান সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রির কথা জানিয়েছে।
উল্লেখ্য যে, ধৃত আসামী এস.এম.এ ফেরদৌস এর বিরুদ্ধে ১টি সিআর মামলা বিচারাধীন আছে।
ধৃতদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

;