এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি সদরে অবস্থিত সুপুকুরিয়া গুচ্ছগ্রামে আদমদীঘি যুব রেড ক্রিসেন্ট বগুড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (১৩ ডিসেম্বর শুক্রবার) বিকেল ৫ টায় উপজেলার সুপুকুরিয়া গুচ্ছগ্রামে দুঃস্থদের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আদমদীঘি যুব রেড ক্রিসেন্টের বগুড়ার কর্মকর্তা রাহাত শিকদার জানান আদমদীঘির সুপুকুরিয়া গুচ্ছগ্রামে শিশু ও বৃদ্ধসহ ৯৩জন দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে সুয়েটারসহ গরম কাপড় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অপর নেতা যুব রেড ক্রিসেন্ট বগুড়া-২ এর সৈয়দ র্যাফি, আদমদীঘি উপজেলা যুব রেডক্রিসেন্ট ডি.ওয়াই,এল-১ ফাইসাল হোসেন, অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আলিফ হোসেন, রোবাইয়া বিনতে রাজ্জাক, হুমায়রা তাসফিয়া মিথিলাসহ বগুড়া ও আদমদীঘির যুব রেড ক্রিসেন্টের নেতৃবর্গ।