ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খর্ণিয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত 

সেলিম আবেদ, খুলনা  প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খর্ণিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫দফা দাবিতে এক বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ মিছিলটি খর্ণিয়া বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক পথ সভায় বক্তব্য দেন ইউনিয়ন শাখার আমির শেখ আবুল হোসেন, মুজিবুর রহমান,মোস্তফা কামাল, খান ওহিদুল ইসলাম, এনামুল হক, আনিচুর রহমান,সালমান মোল্লা,মোজতবা কামাল, ওয়াহিদুল সরদার, মিজানুর রহমান গোলদার,মুকিদুল ইসলাম, ফয়সাল কবির, আঃ আহাদ,এখলাচুর রহমান, মুকুল জোয়ার্দার প্রমূখ।

;