ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খর্ণিয়া হাইস্কুলে ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত 

‎সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি :
‎খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জেড এম মোজাহিদ হোসেন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৩ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক বিলাস কুমার মুখার্জি, শিক্ষক প্রতিনিধি জগদীশ কুমার দাস ও অভিভাবক সদস্য হিসেবে  শেখ রেজ‌ওয়ান হোসেন কে মনোনীত করা হয়েছে। এদিকে মোজাহিদ হোসেন সভাপতি নির্বাচিত হ‌ওয়ায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

;