ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস পালিত।

খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় আমন ২০২৫ মৌসুমে ছয় স্টেক-হোল্ডারস এর সমন্বয়ে স্থাপিত প্রদর্শনীতে ব্রি ধান ১০৩ ও ব্রি ধান ১১০ মাঠ দিবস পালিত হয়েছে।  ফলিত গবেষনা বিভাগ, ব্রি গাজিপুর বাস্তবায়নে। ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল   বিকালে ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামে এ মাঠ দিবস পালিত হয়েছে। গাজিপুর ফলিত গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ বিশ্বজিৎ কর্মকার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ছিলেন,কৃষি সম্প্রসারণ খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সি এস ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরা ডঃ মোঃ সাজ্জাদুর রহমান,ও খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম। কৃষক শেখ রুহুল আমীন, রামপদ দাস, কুমারেশ দাস,আব্দুল হামিদ, সুখজান বেগম, কাদিনা সরকার সহ ৫০ জন কৃষক এই মাঠ দিবসে অংশ গ্রহণ করেন

সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি উদ্যোক্তা  শেখ মন্জুরুল ইসলাম।

;