খুলনা প্রতিনিধি,
কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ’র প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলা সদর বাসস্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ডুমুরিয়ার ভ‚মিহীন সংগঠন ও নিজেরা করি’র উদ্যোগে মুরাদনগরের ধর্ষণ-সহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্ত¡রে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় ভ‚মিহীন সংগঠনের নেত্রী নিলুফা ইয়াসমিন’র সভাপতিত্বে বক্তব্যদেন, ভ‚মিহীন সংগঠনের কমলা রায়, বাসুদেব কুন্ডু, কিশোরী বন্ধু নওরিন, আবেদুর রহমান বিপ্লব, নিজেরা করি’র পবিত্র চন্দ্র সরকার, কামাল হোসেন, নাসিমা খাতুন ও শাহাদুল ইসলাম।