ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জীবননগরের হাসাদাহ ক্যাম্প পুলিশের বিশেষ অভিযান ।

প্রতিনিধি
মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসাদাহ ক্যাম্প পুলিশের বিশেষ ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে।  ২রা জানুয়ারি  শুক্রবার বিকাল পাচটার দিকে হাসাদাহ ক্যাম্প ইনচার্জ আহচান হাবিব ও এ,এস,আই মাসুদুর রহমানের নেতৃত্বে   হাসাদাহ বাজারে এই অভিযান পরিচালিত হয়। এসময়  মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন কাগজপত্র সহ প্রয়োজনীয় বেশকিছু কাগজপত্র চেকিং করেন তারা । পরে হাসাদাহ বাজার সহ অত্র এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। ক্যাম্প ইনচার্জ হাবিবুর রহমান ও এ,এস,আই মাসুদুর রহমান গণমাধ্যম কর্মীদেরকে জানান নির্বাচন আগমুহূর্ত পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী আমাদের এই অভিযান চলমান থাকবে। এদিকে এই অভিযানকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

;