ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে খায়রুল বাশার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।
 গতকাল মঙ্গলবার (১৮ই জুন ) সকালে উপজেলার পেয়ারাতলা মা-বাবা ইটভাটার পিছনের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার দিনগত রাতের কোনো এক সময় তিনি  মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত খায়রুল বাশার পেয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে।
 জানা যায়, খায়রুল বাশার সোমবার বিকালে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে রাত শেষ হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেন নাই। মঙ্গলবার সকাল ৮টার দিকে পেয়ারাতলা গ্রামের সোহাগ হোসেন নামের এক যুবক মা- বাবা ইটভাটার পিছনের মাঠে ঘাস কাটতে গেলে এক ব্যক্তির মরদেহ মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে   বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশের একটি দল। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করাহয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি (তদন্ত) ইকরামুল হোসাইনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, খায়রুল বাশার শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং একাকী থাকতে পছন্দ করতেন।
জীবননগর থানার ওসি (তদন্ত) ইকরামুল হোসাইন জানান, মঙ্গলবার সকালে জানান জীবননগর থানাধীন পেয়ারাতলার মা-বাবা ইটাভাটার পিছনের একটি মাঠ থেকে খায়রুল বাশার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

;