খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, সাবেক সভাপতি বিলায়েত হোসেন, সেক্রেটারি শেখ মাহতাব হোসেন, সিরাজুল ইসলাম, এস রফিক, মাহাবুবুর রহমান, সুব্রত ফৌজদার, সেলিম আবেদ, আশরাফুল আলম, আখতার হোসেন লিটন, এফ এম মনির, এনামুল বাশার টিটো, আঃ রশিদ এলিন, বাবুল শেখ প্রমুখ। শেষে সংবিধান সংশোধনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। তারা হলেন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, আঃ লতিফ মোড়ল, সুব্রত ফোজদার, মাহবুবুর রহমান ও আখতা হোসেন লিটন।