ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দল।

রোববার রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এ সময় তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নৃ -গোষ্ঠীর প্রতিনিধিরা তারেক রহমানকে পাহাড়ি পোশাক পড়িয়ে দেন।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;