ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

হাসান নিলয়ঃ

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই স্লোগানে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফ এর সহযোগিতায় রোববার(২ অক্টোবর) উথলী বাসস্ট্যান্ড মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আরিফুল ইসলাম।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি দাউদ হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা লোকমোর্চার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সালাউদ্দীন কাজল, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক ইউনুচ আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাবুদ্দীন আহামদ,ওয়েভ ফাউন্ডেশনের উথলী ইউনিয়ন সমন্বয়কারী নুসরাত ইয়াসমিন লাভলী,ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা শাহিনা আসাদ স্বপ্না,মিরাজ উদ্দীন,শবনম মহুয়া,আলমগীর কবির,বিপুল হোসেন সহ অনেকে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;