ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়িয়া ইউনিয়নের সুপরিচিত সার্ভেয়ার মীর শামীমের জানাজা সম্পন্ন

প্রতিবেদক,আন্দুলবাড়ীয়াঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকলের সুপরিচিত মুখ,আন্দুলবাড়ীয়া ইউনিয়নের  বিদ্যাধরপুর গ্রামের শেখপাড়ার মরহুম মীর আরশাফুল আলম আমিনের একমাত্র ছেলে ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও সিনিয়র কবি আশরাফুন নাহার শোভা’র ভাই মীর শামীম হোসেন দাফন সম্পন্ন হয়েছে। শামীম গত শনিবার রাত ১২ টায় তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মৃত্যুর সংবাদ দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।মৃত্যুকালে তিনি ২ স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,৩ বোন,নাতি- নাতকুঁড়ি সহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল শনিবার সকাল ১১ বিদ্যাধরপুর গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।।উক্ত জানাজায় ইমামতি করেন   মাওলানা মারুফ হোসেন।উক্ত জানাজায় মরহুমের স্মৃতি চরণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান,বিদ্যাধরপুর পুরাতন জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মারুফ হোসেন,মন্ডলপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আমানত উল্লাহ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মাঝেরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুজাহিদুর রহমান মুসা।মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জীবনী তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় পুত্র মীর শাওন। জানাজায় শরিক হন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী আজিম খান,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ,সেক্রেটারী মোল্লা হাসিবুল হোসেন শান্ত,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও সফল ছাত্রনেতা,পরপোকারী গরীব-দুঃখী ও অসহায়,অসুস্থ রোগীদের একমাত্র ভরসা সেলিম আকতার খান মিন্টু,বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,সাপ্তাহিক জীবননগর বার্তা’র সম্পাদক ও প্রকাশক শামসুল আলম,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন,সাংবাদিক তারিকুর রহমান,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফর,আমিন শেখ রবিউল ইসলাম রবি,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী।মরহুমের জানাজা শেষে উক্ত গ্রামের কবরস্থানে তার লাশ বেদনা বিধূর পরিবেশ ও অশ্রুসিক্ত নয়নে গহীন কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়।উল্লেখ্যঃতিনি আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও সিনিয়র কবি আশরাফুন নাহার (শোভা) মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;