ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় খান আলী মুনসুর এর ৬ষ্ট তম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহরুম খান আলী মুনসুর এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে ডুমুরিয়া সদর ঈদগাহ মাঠে স্মরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব  সরদার আব্দুল মালেক। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। স্মরন সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বা”ছু, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপি নেতা অরুন কুমার গোলদার, ফ্রন্টের নেতা নিত্যনন্দ্য মন্ডল, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শেখ আতিয়ার মোড়ল, সহিদুল ইসলাম মোড়ল, মোল্যা মশিউর রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম, আহম্মদ আলী ফকির, আঃ রব আকুজ্ঞি, ইকরামুল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মাহাবুর রহমান, সৌমেন্দ্রনাথ টুটুল,আরজিনা বেগম, শফিকুল ইসলাম খান, জামিনুর রহমান, আঃ গফফার, হাফেজ মতিয়ার রহমান, মেম্বার রবিউল ইসলাম, পারভেজ গাজী,শামীম মোল্যা, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, সোহাগ গোলদার, রেবেকা বেগম, পারুল আক্তার, আবেদা বেগম প্রমুখ ।  স্মরন সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরন সভার পূর্বে মহরুম খান আলী মুনসুর এর ভান্ডারপাড়া গ্রামে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;