প্রতিনিধিঃ
জীবন নগর উপজেলা ভৈরব সাহিত্য সংসদ এর পক্ষ থেকে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকার সময়
পিয়ারাতলা শিশু একাডেমীতে ভৈরব সাহিত্য সংসদ এর সম্মানিত সভাপতি জনাব ইছাহক আলী এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।
পিয়ারাতলা শিশু একাডেমি, শিশুকুঞ্জ মডেল একাডেমি ও সানফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয় । এই বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে ভৈরব সাহিত্য সংসদ এর সম্মানিত সভাপতি জনাব ইছাহক আলী তার বক্তব্য বলেন,সুন্দর পৃথিবী গড়তে, এবং মানব জাতিকে ও পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে বৃক্ষই একমাত্র ভরসা।
আমাদের সবুজ শ্যামল বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে, জীবন নগর ভৈরব সাহিত্য সংসদ প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভৈরব সাহিত্য সংসদ এর, সহ সভাপতি মোঃ মাজেদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,সহ সম্পাদক কবিও সাংবাদিক আজিজুর রহমান , সাংগঠনিক সম্পাদক, কবি, আরিফুল ইসলাম সবুজ , দপ্তর সম্পাদক কবি সোহেল রানা, কবি হাফিজুর রহমান, হাসাদাহ শিশুকুঞ্জ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন,সানফ্লাওয়ার
শিশু কুঞ্জ মডেল একাডেমীর প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ আরো অনেকে। এই বৃক্ষরোপন কর্মসূচী স্পেন্সার ছিলেন, আলীপুর নার্সারীর স্বত্বাধিকারী, ও ভৈরব সাহিত্য সংসদ ‘র সদস্য কবি,আওলাদ হোসেন।